‘অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে সরকার’
- আপডেট সময় : ১২:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ২৭২ বার পড়া হয়েছে
দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন মিলিয়ে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে।
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। সরকারের লক্ষ্য বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, রমজানসহ বিভিন্ন কারণে সৃষ্ট ক্লাস ঘাটতি পূরণে ইতোমধ্যে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সপ্তাহে ছয় দিন ক্লাস পরিচালনা করতে হচ্ছে। তবে জ্বালানি সংকটের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা সমস্যা ও হামের প্রাদুর্ভাবের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি বড় অংশ অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছে।
তিনি আরও জানান, এসব বিষয় বিবেচনায় রেখে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে কতদিন এই পদ্ধতি চালু থাকবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই নির্ধারিত হবে।




















জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান