ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী সানি লিওনির বাংলাদেশ ভ্রমণের অনুমতি বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: পর্ণো চলচ্চিত্রের জগৎ ছেড়ে বলিউড তারকা বনে যাওয়া অভিনেত্রী সানি লিওনির বাংলাদেশ ভ্রমণের অনুমতি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

এর আগে, সানি লিওনিসহ ‘সোলজার’ চলচ্চিত্রের ১১ জন অভিনয়শিল্পী, কলাকুশলীকে ভারত থেকে বাংলাদেশে আসার ওয়ার্ক পারমিট দেয় সরকার। পরে বিতর্কের আশংকায় শুধু সানি লিওনির ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, “মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য ভারত থেকে করন জিৎকর ওয়েভারসহ ১১ জন অভিনয়শিল্পী ও কলাকুশলীকে বাংলাদেশে ওয়ার্ক পারমিট প্রদান করা হয়। ”

“অনিবার্য কারণে অভিনেত্রী করন জিৎকর ওয়েভারের ওয়ার্ক পারমিট নির্দেশক্রমে বাতিল করা হলো।”

সানি লিওনির প্রকৃত নাম করন জিৎকর ওয়েভার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অভিনেত্রী সানি লিওনির বাংলাদেশ ভ্রমণের অনুমতি বাতিল

আপডেট সময় : ০৪:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২