ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজভস্টালে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী: ইউক্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের মারিওপোলের আজভস্টাল প্ল্যান্ট থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে এক তরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আগামী তিনদিনের জন্য তারা প্ল্যান্টটিতে অভিযান বন্ধ রাখবে।

বেসমারিকদের সরে যেতে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতি দিন মস্কোর স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর থাকবে। গত কয়েকদিন ধরে ওই এলাকায় দুই পক্ষের চরম যুদ্ধ চলছে। আজভস্টাল প্ল্যান্টটি আপাতত ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেন সেনা জানিয়েছে, আজভস্টাল স্টিল ওয়ার্কের ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করেছে মস্কো। কয়েকদিন অব্যাহত হামলার পর, রুশ বাহিনী ‘আজভস্টাল ইস্পাত কারখানা এলাকায়’ প্রবেশ করেছে বলে জানা গেছে।

কারখানাটির ভেতরে শিশুসহ প্রায় দুইশ বেসামরিক লোক আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, কারখানাটিতে যারা এখনও রয়ে গেছে, তাদের জীবন বাঁচাতে সাহায্য করার জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিউজটি শেয়ার করুন

আজভস্টালে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী: ইউক্রেন

আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২