ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের বুচা শহরে ৪০৩টি মরদেহ উদ্ধারের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ১০৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের বুচা শহরে ৪০৩টি মরদেহ উদ্ধারের দাবি

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের বুচা শহরে এখন পর্যন্ত ৪০৩টি মরদেহ পাওয়ার দাবি করেছেন মেয়র আনাতোলি ফেদোরুক। মঙ্গলবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তিনি জানান, কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ৪০৩ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে। রাশিয়ার দখলদারিত্বে থাকার সময় এসব মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করেন তারা।

সংবাদ সম্মেলনে আনাতোলি ফেডোরুক আরও বলেন, গত মাসের শেষের দিকে রাশিয়ার সৈন্যরা পিছু হটে যাওয়ার পরে বাসিন্দাদের শহরে ফিরে আসা খুব তাড়াতাড়ি হয়ে গেছে।

রয়টার্স অবশ্য বুচা শহরে মৃত মানুষের সংখ্যা সম্পর্কে মেয়র ফেডোরুকের ওই মন্তব্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। তবে রয়টার্স বুচায় নিহত পাঁচজনের মরদেহ দেখেছে যাদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু তাদের মৃত্যুর জন্য কে দায়ী তা স্বাধীনভাবে নির্ধারণ করতে পারেনি বার্তাসংস্থাটি।

এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমি একে গণহত্যাই বলছি, কারণ এটি আরও স্পষ্ট যে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা মুছে ফেলার চেষ্টা করছেন পুতিন এবং এই প্রমাণগুলো আরও বৃদ্ধি পাচ্ছে।

বাইডেন আরও বলেন, গণহত্যা সংঘটিত হয়েছে কিনা সেটি আইনজীবীরাই জানাবেন, তবে আমার মনে হয় সেটিই ঘটেছে। এর আগে যুদ্ধাপরাধের অভিযোগ তুললেও গণহত্যার তকমা দেয়নি দেশটি।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনের বুচা শহরে ৪০৩টি মরদেহ উদ্ধারের দাবি

আপডেট সময় : ০১:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২