ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৪, ব্যাপক হতাহতের শঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৫০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের ইস্তাম্বুলের একটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত ও অন্তত ৩৮ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। ওই শহরের গভর্নর ঘটনাটি নিশ্চিত করেন। তবে, হতাহতের সংখ্যা সম্পর্কে তুর্কি কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। খবর আল জাজিরার।

শহরের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেছন, স্থানীয় সময় বিকেল ৪টা ২০-এ ইস্তিকলাল স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার বিস্তারিত কারণ উল্লেখ না করলেও তিনি টুইটারে এক পোস্টে মানুষের হতাহতের কথা উল্লেখ করেছেন।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সংবাদদাতা অরলা গেরিন জানান, রাস্তাটিকে ঘিরে রাখা হয়েছে এবং এর চারপাশে পুলিশের উপস্থিতি ব্যাপক।হেলিকপ্টারগুলো মাথার ওপর দিয়ে চক্কর দিচ্ছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ও যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৪, ব্যাপক হতাহতের শঙ্কা

আপডেট সময় : ১০:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২