ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পরের দিনও কমলাপুরে যাত্রীদের ভিড়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে সময় মতো ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন।

ঈদের আগে যাত্রীদের চাপ বেশি থাকায় অনেকেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন ঈদের পরেই। তুলনামূলক ভিড় কম থাকায় ভোগান্তিহীন যাত্রা করতে পারছেন যাত্রীরা। তারা বলছেন, ঈদের পরের ছুটির সময়টা প্রিয়জনদের সঙ্গে কাটাতে চান তারা।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, ‘এবারের ঈদ যাত্রাটা স্বস্তির ছিল, শেষ মুহুর্তে এসে কুমিল্লায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে এর প্রভাব যাতায়াতে পড়েনি, এখন ট্রেন চলাচল স্বাভাবিক।’

ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ বেশি দেখা গেছে। রেলওয়ে সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। সকালবেলায় ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটিতে আসনসংখ্যার প্রায় দ্বিগুণ যাত্রী বহন করতে দেখা যায়। ট্রেনের ভেতরে তো বটেই, দরজার সামনে, সংযোগস্থল এমনকি ছাদেও যাত্রী উঠতে দেখা গেছে।

রোববার (২২ মার্চ) সরেজমিনে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, ঈদের আগের দিনের মতোই স্টেশনের প্ল্যাটফর্মজুড়ে যাত্রীদের উপস্থিতি রয়েছে। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন।

কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারগুলোতেও যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। যেসব যাত্রীর অগ্রিম টিকিট নেই কিংবা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে পারছেন না, তারা স্টেশনের প্রবেশপথে দায়িত্বরত টিটিদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে টিকিট সংগ্রহ করছেন।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সাজেদুল ইসলাম জানান, সারাদিনে ৩৬টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত ২২টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে এবং প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়েই ছেড়েছে। কোনো ধরনের সিডিউল বিপর্যয় হয়নি।

ঈদের পরের দিনেও যাত্রীদের এমন চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ঈদের পরের দিনও কমলাপুরে যাত্রীদের ভিড়

আপডেট সময় : ০১:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬