ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একুশে পদকজয়ী বিশিষ্টজনদের মধ্যে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে একুশে পদক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করেছে সরকার। গত ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।

২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তরা হলেন, অভিনয় ক্যাটাগরিতে রয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন মেরিনা তাবাসসুম। সংগীতে মরণোত্তর সম্মাননা দেয়া হয় আইয়ুব বাচ্চুকে। নৃত্যে স্বীকৃতি পান অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে এই বিশিষ্ট সম্মানে ভূষিত করা হলো। এ ছাড়া সাংবাদিকতায় ‘একুশে পদক ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে স্বীকৃতি পান তেজস হালদার জস। সেই সঙ্গে সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজকে প্রতিষ্ঠান হিসেবে একুশে পদকে ভূষিত করা হয়।

একুশে পদক প্রদানের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রী আজ বিকেলেই যোগ দেবেন বছরের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলা ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে। সশরীরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০১:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬