ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন স্থানে মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের সমর্থকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। এ প্রেক্ষিতে দলের কর্মী-সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আশ্বস্ত করে বলেছেন, ‘যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন—ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’

আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব।

পোস্টে তিনি আরও লেখেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সকল নেতা-নেত্রীকে কৃতজ্ঞতা জানাই। দলের প্রতিটি কর্মীর প্রতিও আমার আন্তরিক ধন্যবাদ—আজীবন আমার সঙ্গে থাকার জন্য।’

রাজনীতিতে নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে ফখরুল লেখেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের সবারই একটা গল্প আছে। আমি যখন ১৯৮৭ সালে সিদ্ধান্ত নিই আবার রাজনীতিতে ফিরব, তখন আমার মেয়েরা খুব ছোট ছিল, আমার স্ত্রীর বয়সও কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল—কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!

‘আমার মেয়েদের হাত ধরে সে নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে। মনে পড়ে, বড় মেয়ের অপারেশনের রাতে আমি গাড়িতে করে ঢাকার পথে ছিলাম, যাতে মেয়ের পাশে থাকতে পারি। সেই সময় আমি মসজিদে ছিলাম, যখন তার অপারেশন হচ্ছিল।’

তিনি আরও লেখেন, ‘এ নির্বাচন আমার শেষ নির্বাচন! যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন—ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫