ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান আরচ্যারিতে বাংলাদেশের রৌপ্য

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ১৫৮-১৫৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশ ফাইনালে ওঠে। এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে অন্তত রৌপ্য পদক নিশ্চিত হওয়ায় উল্লাসে মাতে স্বাগতিকরা।

বাংলাদেশ তৃতীয় বারের মতো এশিয়ান আরচ্যারির স্বাগতিক। আয়োজন ও ব্যবস্থাপনায় বেশ দক্ষতা দেখিয়েছে আরচ্যারি ফেডারেশন। গতকাল পর্যন্ত আট ইভেন্টের মধ্যে পদকের সম্ভাবনা রয়েছে শুধু কম্পাউন্ড নারী একক ইভেন্টে মনিরের। তার সেমিফাইনাল আগামীকাল।

আজ (বুধবার) রিকার্ভ মিশ্র বিভাগে কোয়ার্টারে বিদায়ের পর কম্পাউন্ড মিশ্র বিভাগে সেমিফাইনালে উঠায় আশা খানিকটা জিইয়ে আছে। হিমু বাছাড় ও বন্যা আক্তার নিরাশ করেননি। শক্তিশালী কোরিয়ার বিপক্ষে ১৬০ স্কোরের মধ্যে ১৫৮ করেছেন তারা।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তাদের হারিয়ে স্বর্ণপদকে চোখ হিমুর, ‘আমরা অবশ্যই এখন স্বর্ণের জন্য খেলব। কোরিয়াকে হারিয়েছি, ভারতকেও হারানো সম্ভব।’

নিউজটি শেয়ার করুন

এশিয়ান আরচ্যারিতে বাংলাদেশের রৌপ্য

আপডেট সময় : ০২:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫