ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৯৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০৯ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ আট হাজার ৬৮ জনে। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৫৪০ জন।

আজ বুধবার (১০ই আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৮৫১টি এবং পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৮৮৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ২৬৬টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫.৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.০৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি পুরুষ। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। ঢাকা বিভাগের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ই মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৯৮

আপডেট সময় : ১১:৩৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২