ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে বিএসএফ’র পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনতার বাধায় তাদের সেই প্রচেষ্টা ভেস্তে গেছে। পুশইনের শিকার ওই ১২ জন বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন।

আজ শুক্রবার (১২ জুন) ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবেড়িয়া থানার চরমেঘনা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাথুয়া সীমান্তে এই পুশইনের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের আটক করে এবং পরে বিজিবির সহায়তায় ১৪৮ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠায়।

জানা গেছে, পুশইনের শিকার এই ১২ জনের মধ্যে ৪ জন নারী, ৪ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে। ব্যর্থ হয়ে তারা বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছে। অন্যদিকে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সীমান্তে বিজিবি ও স্থানীয় জনতা সতর্ক অবস্থান নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে বিএসএফ’র পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

আপডেট সময় : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬