ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননের ওপর সামরিক আগ্রাসনের তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল। বুধবার (১০ জুন) দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান বাহিনীর চালানো ভয়াবহ হামলায় একদিনেই অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

লেবাননের জননিরাপত্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল দক্ষিণ লেবাননের ঐতিহাসিক উপকূলীয় শহর টায়ার এবং এর আশপাশের এলাকা লক্ষ্য করে নতুন করে দফায় দফায় বিমান হামলা চালায় তেল আবিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো এবার সাধারণ মানুষের আশ্রয়স্থল স্থানীয় মসজিদ ও হাসপাতালের ওপরও নির্বিচারে বোমাবর্ষণ করেছে। টায়ার শহরের এই হামলায় অন্তত ৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

এর বাইরেও টায়ারের পূর্বাঞ্চলীয় জেলা ও পার্শ্ববর্তী ‘দাইর দেব্বা’ গ্রামসহ আরও কয়েকটি স্থানে জোরালো বিমান হামলা চালানো হয়। সেখানে নারী ও শিশুসহ আরও অন্তত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় উদ্ধারকারী দল ও গণমাধ্যম। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

চলতি বছরের মার্চে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি এই আগ্রাসনে লেবাননের প্রায় ৩ হাজার ৭০০ নাগরিক প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ১৬

আপডেট সময় : ০১:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬