ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইন ও কুয়েতে আবারও ইরানের ভয়াবহ হামলা!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে টানা দ্বিতীয় দিনের মতো ইরানের ‘একাধিক লক্ষ্যবস্তুতে’ দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, বুধবার (১০ জুন) গভীর রাতে চালানো এই হামলা ছিল ‘ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের’ জবাব। এই হামলার জবাবে তেহরানও বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে।

একই সঙ্গে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগ তুলে ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহ নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই নতুন হামলার পর হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং বন্দর আব্বাস ও সিরিক শহরে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় কারগান শহরেও বিস্ফোরণে অন্তত দুজন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সব ধরনের চলাচল, বিশেষ করে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের চলাচলও সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনী জাহাজ চলাচলে সহায়তা করছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প আগে যে দাবি করেছিলেন, আইআরজিসি আনুষ্ঠানিকভাবে সেটিও প্রত্যাখ্যান করেছে। সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

বাহরাইন ও কুয়েতে আবারও ইরানের ভয়াবহ হামলা!

আপডেট সময় : ০১:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬