ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার আফগান সরকারি কর্মকর্তা ও স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, ‘গত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বেসামরিক বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে। এ সব হামলায় ১১ শিশু, এক নারী ও এক বৃদ্ধসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।’

নাম প্রকাশ না করার শর্তে, খোস্ত প্রদেশের এক কর্মকর্তা এএফপিকে বলেন, স্পেরা জেলায় একটি বাড়িতে হামলায় নয় জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন।

পাশের পাকতিকা প্রদেশের এক বাসিন্দা জানান, পৃথক আরেকটি হামলায় ৩ জন নিহত হয়েছেন।

সীমান্ত এলাকায় দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর এই হামলাগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর, এ শান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল।

গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে এই সব সংঘাতে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত ও ৩৯৭ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

আপডেট সময় : ০২:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬