দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা
- আপডেট সময় : ০৩:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অনুদানভূক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটি।
বুধবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অনশন কর্মসূচি পালনকালে তারা এ কথা জানান।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গণবিজ্ঞপ্তির আলোকে ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী, গত বছরের জুলাই মাসে এমপিওভুক্তির আবেদন করা হলেও প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও কোনো মাদরাসা এমপিওভুক্ত হয়নি। একইভাবে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন থাকা সত্ত্বেও শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বেতন-অনুদানও ছাড় করা হয়নি।
তারা বলেন, বর্তমানে প্রায় এক হাজার ছয়শ ৯০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থাকলেও তারা ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন এবং শিক্ষার্থীরাও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ১৯৮৪ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে স্বীকৃতি দেয়। পরে সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক ও উপবৃত্তি চালু করলেও এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ বা এমপিওভুক্ত করা হয়নি।
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা এই অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন।




















বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ