কেনিয়ার ভূমিধসে ২১ জনের প্রাণহানি, নিখোঁজ ৩০
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১২:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
কেনিয়ার পশ্চিমাঞ্চলে শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত এবং ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
দেশটির পশ্চিমাঞ্চলের মারাকওয়েট পূর্বে রাতে ভয়াবহ এ ভূমিধসের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক্স-এ লিখেছেন, ‘মর্মান্তিক এই ভূমিধসের ঘটনায় ২১ জন নিহত এবং ৩০ জনেরও বেশি লোক এখনও নিখোঁজ রয়েছে।’
উদ্ধার তৎপরতা জোরদারে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও রেড ক্রস সদস্যরাও সহায়তা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী এক্স-এ এক বিবৃতিতে আরও বলেন, ‘ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কারণে কিছু ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’


















শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল স্বৈরাচাররা : তারেক রহমান