ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ম্যানসিটি-লিভারপুল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এফএ কাপের সবশেষ দুই আসরের ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি। গতবার ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল পেপ গার্দিওলার দলের। আগের বছর রানার্সআপ হতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারায়। দুই আসরে শিরোপার খুব কাছ থেকে ফিরে আসা সেই ম্যানচেস্টার সিটিকে এবার কোয়ার্টার ফাইনালেই বড় বাধা ডিঙাতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল পড়েছে তাদের সামনে।

সোমবার এফএ কাপের ড্র হয়েছে। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে হবে লিভারপুল ও ম্যানসিটিকে। অবশ্য সাতবারের এফএ কাপজয়ী ম্যানচেস্টার সিটির জন্য স্বস্তির খবর– তারা ইতিহাদে স্বাগত জানাবে অল রেডদের।

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের দেখা হয়েছে দুইবার। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সিটিজেনরা ৩-০ গোলে জেতে। সবশেষ লিভারপুলের মাঠেও ২-১ গোলের রোমাঞ্চকর জয় পায় গার্দিওলার দল।

ইংলিশ প্রিমিয়ার লিগের অপর দুই জায়ান্ট চেলসি ও আর্সেনাল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। সান্ডারল্যান্ডকে চমকে দেওয়া লিগ ওয়ানের দল পোর্ট ভেল শেষ আটে মুখোমুখি হবে ব্লুজদের। প্রতিযোগিতায় এখন পর্যন্ত টিকে থাকা সর্বনিম্ন র‌্যাংকিংধারী দলটি ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে।

প্রিমিয়ার লিগের শীর্ষ দল এখন আর্সেনাল। গত শনিবার ম্যান্সফিল্ডকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে গানাররা। ১৪ বারের চ্যাম্পিয়নরা খেলবে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনের মাঠে। ওয়েস্টহ্যাম ইউনাইটেড স্বাগত জানাবে লিডসকে।

কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে আগামী ৪ এপ্রিল। বাংলাদেশ সময় রাত ৮টায়।

নিউজটি শেয়ার করুন

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ম্যানসিটি-লিভারপুল

আপডেট সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬