ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহকর্মী থেকে নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গের এমএলএ!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সব আলো কেড়ে নিয়েছেন কলিতা মাঝি। প্রতিকূল সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাকে হার মানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপির এই প্রার্থী। মাসে মাত্র ২ হাজার ৫০০ রুপি আয় করা একজন সাধারণ গৃহকর্মী থেকে তাঁর বিধায়ক (এমএলএ) হয়ে ওঠার এই গল্প এখন সামাজিক অগ্রগতির এক অনন্য উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আউসগ্রাম আসন থেকে কলিতা মাঝি ১ লাখ ৭ হাজার ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শ্যাম প্রসন্ন লোহারকে ১২ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। গুসকরা পৌরসভার বাসিন্দা কলিতা রাজনীতিতে আসার আগে চারটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন। ২০২১ সালের নির্বাচনে তিনি এই একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও হাল ছাড়েননি। তাঁর স্থানীয় জনপ্রিয়তা ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের ওপর ভরসা রেখে বিজেপি তাঁকে আবারও মনোনয়ন দেয়, যার সফল প্রতিফলন ঘটেছে এবারের নির্বাচনী ফলাফলে।

কলিতা মাঝির এই যাত্রা চরম দারিদ্র্যের বিরুদ্ধে এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। আর্থিক সংকটের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করতে না পারা কলিতাকে পরিবারের প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করতে হয়েছে। তাঁর স্বামী একজন প্লাম্বার এবং একমাত্র সন্তান অষ্টম শ্রেণির ছাত্র। গত এক দশক ধরে বুথ স্তরের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা কলিতার এই উত্থানকে বিজেপির তৃণমূল পর্যায়ের নেতৃত্ব তুলে আনার কৌশলের সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

হলফনামা অনুযায়ী, নবনির্বাচিত এই বিধায়কের মোট সম্পদের পরিমাণ ১ লাখ ৬১ হাজার ২১৬ রুপি। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের এক দিনমজুর পরিবারে বেড়ে ওঠা কলিতার এই সাফল্যকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ অভিনন্দন জানিয়ে একে প্রতিভা ও পরিশ্রমের মূল্যায়ন হিসেবে অভিহিত করেছেন। সাত বোন ও এক ভাইয়ের অভাবের সংসারে বড় হওয়া এক সংগ্রামী নারীর বিধানসভায় পৌঁছানোকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বের বড় উদাহরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

গৃহকর্মী থেকে নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গের এমএলএ!

আপডেট সময় : ১১:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬