চার বছরে ৪০ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৬ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:১৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত চার বছর মেয়াদে ৪০টির বেশি টেস্ট, ৭০টির বেশি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৩ থেকে ২০২৭ সালের সম্ভাব্য এফটিপিতে এমনটা জানা গেছে।
বিসিবি সূত্র জানায়, ২০২৬ সালে ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। পরের বছর সেখানে যাবে টাইগাররা।
বিসিবি ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, পরবর্তী স্লটে ৭০টির বেশি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি ম্যাচ দ্বিপক্ষীয় সিরিজে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
তিনি বলেন, আইসিসি ও এসিসি ইভেন্ট ছাড়াই এসব ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে বিশ্বের ক্রিকেট খেলুড়ে সব বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। সিরিজগুলো চূড়ান্ত হলেই এফটিপিতে আপলোড করা হবে।
তবে ২০২৩ থেকে ২০২৭ সালের এফটিপিতে ইংল্যান্ডে টেস্ট খেলার কোনও প্রতিশ্রুতিই পায়নি বাংলাদেশ।


















শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল স্বৈরাচাররা : তারেক রহমান