ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তি না করলে পুরো ইরানকেই উড়িয়ে দেবো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে পুরো ইরান উড়িয়ে দেওয়ার কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ এপ্রিল) দুই দেশের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি।

রবিবার (১৯ এপ্রিল) সকালে দেওয়া এক বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, ইরান গুরুতরভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবে ভালোভাবে হোক বা কঠিনভাবে, যেকোনো উপায়ে শান্তিচুক্তি হবেই। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি চুক্তির প্রস্তাব দিচ্ছি। আশা করি তারা এটি গ্রহণ করবে। তা না করলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আঘাত হানবে। আর কোনো ভালোমানুষি নয়!’

সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগে শেষ মুহূর্তের সমঝোতার লক্ষ্যে পাকিস্তানে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছেন, আলোচনার জন্য তিনি চলতি সপ্তাহে পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল পাঠাচ্ছেন। তেহরানকে আলোচনার টেবিলে বাধ্য করতেই ট্রাম্প এই চরম হুমকি দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিকে, সম্ভাব্য এই বৈঠকের প্রস্তুতি হিসেবে পাকিস্তানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তবে এই আলোচনায় ইরানের অংশগ্রহণের বিষয়টি এখনও স্পষ্ট নয়। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ বহাল থাকলে তারা কোনো আলোচনায় বসবে না।

নিউজটি শেয়ার করুন

চুক্তি না করলে পুরো ইরানকেই উড়িয়ে দেবো: ট্রাম্প

আপডেট সময় : ১২:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬