ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি বার্তাসংস্থা মিজান নিউজের খবরে বলা হয়েছে, এই ফোনালাপে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আলাপকালে মাসুদ পেজেশকিয়ান শেহবাজ শরিফকে জানান, অতীতের মতো যুক্তরাষ্ট্র আবারও ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ করতে পারে বলে তেহরান প্রবলভাবে আশঙ্কা করছে। তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতি ও আলোচনা চলাকালেও যুক্তরাষ্ট্র আগ্রাসী ও অযৌক্তিক আচরণ অব্যাহত রেখেছে। আর এ কারণেই তেহরানের সন্দেহ, ওয়াশিংটন কূটনীতির আড়ালে বিশ্বাসঘাতকতা করে তাদের ওপর যেকোনো সময় নতুন করে হামলা চালাতে পারে। মার্কিনীদের এমন আচরণ প্রমাণ করে যে, তারা চলমান এই আলোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না।

এদিকে, এই ফোনালাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হলেও, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। সূত্র: এপি

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে: পেজেশকিয়ান

আপডেট সময় : ১২:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬