শুধু ঔষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, দরকার নিজেদের সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
শুধু ঔষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে- এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শিশুদের জন্য সব চাইতে বেশি কার্যকরী ঔষুধ মায়ের দুধ। শিশুরা মায়ের দুধ পান করলে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকার সরকারি কোষাগারে কোন টাকা রেখে যায়নি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিচক্ষণতায় ও তার নির্দেশনায় এ সরকার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ ডা. রাজেশ নরওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এর আগে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
১৮ জেলার ৩০ উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেয়া হবে। গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।
দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।
গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) একযোগে এই কার্যক্রম শুরু করে সরকার।
সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেয়া হবে।
নারায়ণগঞ্জ জেলায় এবার ৭টি স্থায়ী কেন্দ্রে ও অস্থায়ী ১ হাজার ৫৬টি কেন্দ্রে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ পুরো জেলায় ৩ লাখ ৩৭ হাজার ৪৩৫ জন শিশুকে এ টিকা দেয়া হবে।





















দেশে জ্বালানি সংকটের জন্য দায়ী বিগত সরকার: তথ্যমন্ত্রী