ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা করছি না: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর কথা চিন্তা করছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার অনির্বাচিত সরকার নয়। এটি জনগণের সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সরকারের ওপর চাপ তৈরি হচ্ছে। তারপরও জনদুর্ভোগ বাড়ুক আমরা চাই না। আমরা আপাতত জ্বালানি বা বিদ্যুতে দাম পরিবর্তনের চিন্তা করছি না।

অমিত আরও বলেন, মার্চ মাস পর্যন্ত জ্বালানি মজুদ আছে। আগামী এপ্রিল-মে মাসেও যাতে জ্বালানির মজুদ থাকে সেটা নিয়ে সরকার কাজ করছে। এপ্রিল এবং মে মাসে জ্বালানির সমস্যা হবে না। এরপর কোন দেশ থেকে জ্বালানি আনা হবে তা নিয়ে কাজ করছে সরকার।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়বে না। যতদিন সরকারের পক্ষে সম্ভব হয় দাম বাড়ানো হবে না। সরকার যখন না পারবে তখন দেশের মানুষও দেখবে সেই পরিস্থিতি।

পেট্রোল ও অকটেন নিয়ে তিনি আরও বলেন, দেশে পেট্রোল এবং অকটেনের কোনো সংকট নেই। এগুলোর বেশিরভাগ দেশেই উৎপাদন হয়। শুধুমাত্র ডিজেল আমদানি করা হয়। অতীতে গড়ে ১২ হাজার টন চাহিদা ছিল। সেখান মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ২৫ থেকে ৩০ হাজার টন বেড়ে যায় চাহিদা। এজন্য সরকার রেশনিং করতে বাধ্য হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা করছি না: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬