ট্রেনে ঈদযাত্রায় চরম ভোগান্তি: যাত্রীদের উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ০৫:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
ঈদুল আজহার ছুটিতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। ঈদের ছুটির প্রথম দিনে আজ সোমবার (২৫ মে) অন্তত পাঁচটি ট্রেন বিলম্বে ছেড়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা গেছে, ঈদযাত্রার ব্যস্ততার মধ্যে উত্তরাঞ্চলগামীসহ মোট ৫টি ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটে। এতে হাজারো যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন।
স্টেশন সূত্রে জানা যায়, সকাল থেকে বিভিন্ন গন্তব্যে প্রায় ১৫টি ট্রেন ছেড়ে যায়। এর মধ্যে বেশিরভাগই নির্ধারিত সময়ে স্টেশন ত্যাগ করলেও দুটি ট্রেন দেরিতে ছাড়ে এবং আরও দুটি ট্রেন নির্ধারিত সময় পার হলেও প্ল্যাটফর্ম ত্যাগ করতে পারেনি।
সূত্র আরও জানায়, সকাল ৬টার ধূমকেতু এক্সপ্রেস আধা ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ৬টায় ছেড়ে যায়। সকাল ৬টা ৪৫ মিনিটের নীলসাগর এক্সপ্রেস দীর্ঘ বিলম্বের পর সকাল ৮টা ১০ মিনিটে স্টেশন ছাড়ে। রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয় সকাল ১০টা ৪৫ মিনিট। ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি দেরিতে সকাল ১০টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়। এছাড়া সকাল ১০টা ১৫ মিনিটের একতা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ১০টার পরেও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি।
সোমবার (২৫ মে) সকাল থেকে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের প্রবেশমুখ থেকেই যাত্রীদের দীর্ঘ সারি। নিরাপত্তা নিশ্চিতে কয়েক ধাপে টিকিট যাচাই করা হলেও প্ল্যাটফর্মে ঢুকেই দেখা যায় উদ্বিগ্ন মানুষের অপেক্ষা। কেউ শিডিউল বোর্ডের দিকে তাকিয়ে আছেন, কেউ ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন, আবার কেউ প্ল্যাটফর্মেই বসে সময় কাটাচ্ছেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক ট্রেন এখনো প্ল্যাটফর্মে পৌঁছায়নি।
রংপুর এক্সপ্রেসের যাত্রী তানভীর আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেন কখন আসবে, কেউ নিশ্চিত করে বলতে পারছে না। দেড় ঘণ্টা দেরির কথা বলা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে আরও বেশি সময় লাগবে।
নীলসাগর এক্সপ্রেসের আরেক যাত্রী সাইফুল আলম বলেন, ঈদের সময় পরিবার নিয়ে যাত্রা করছি। ছোট বাচ্চা নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করা খুব কষ্টকর। সময়মতো ট্রেন ছাড়লে এত ভোগান্তি হতো না।
ত্রিশালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার বেলা ১১টার দিকে ত্রিশাল উপজেলার ফাতেমানগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দেওয়ানগঞ্জ কমিউনিটার ট্রেনটি দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে ফাতেমানগর স্টেশন ও আওলিয়ানগরের মাঝামাঝি এলাকা পর্যন্ত আসতেই ইঞ্জিনে ত্রুটি দেখা হয়। এসময় ট্রেনটি থেমে গেলে ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।





















দেখে নিন বিশ্বকাপ ফুটবলের খেলার সূচি