ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৬০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়া পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১২ই নভেম্বর) আওয়ামী লীগ সরকারের অন্যতম মেগা প্রকল্প ডিএইইপি-এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে সাভারের আশুলিয়া বাজার সংলগ্ন কনস্ট্রাকশন ইয়ার্ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সেখানে যুক্ত হন।

প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুসারে, ২০২৬ সালে ১০.৮৩ কিলোমিটার দীর্ঘ সড়কসহ ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পন্ন হবে। এতে ৩০ জেলার ৪ কোটিরও বেশি মানুষ উপকৃত হবে।

ডিপিপি অনুযায়ী ঢাকা শহরের উত্তরাঞ্চলের সাভার, আশুলিয়া, নবীনগর এবং ইপিজেড সংলগ্ন শিল্পাঞ্চলের যানজটও লাঘব হবে।

ডিএইইপি-এর প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান বলেন, ২০২৬ সালে প্রকল্পটি বাস্তবায়িত হলে, ঢাকা শহরকে ৩০টি জেলার সাথে সংযুক্তকারী আবদুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল-চন্দ্রা করিডোরে যানজট অনেকাংশে হ্রাস পাবে।

বিবিএ ও অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নির্মাণের জন্য বাংলাদেশ ও চীন ইতোমধ্যে ১১২৬.৯৯ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। চীনের এক্সিম ব্যাংক প্রেফারেন্সিয়াল বায়ার ক্রেডিট (পিবিসি) হিসেবে বাংলাদেশ সরকারকে তহবিল দেবে।

ডিএইইপি-এর মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৬,৯০১ কোটি টাকা। যেখানে চায়না এক্সিম ব্যাংক ১০,৯৫০ কোটি টাকা ও সরকার ৫,৯৫১ কোটি টাকা ঋণ হিসাবে দেবে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের উদ্বোধন

আপডেট সময় : ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২