ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রযুক্তিগত সমস্যার কারণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে বহনকারী একটি বিমান রোববার সন্ধ্যায় তুরস্কে জরুরি অবতরণ করেছে বলে জানা গেছে। মাদ্রিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের (ইপিসি)’র একটি বৈঠকে যোগ দিতে সানচেজ প্রতিবেশী দেশ আর্মেনিয়ার দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

স্পেন সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘স্পেনীয় প্রতিনিধিদল আঙ্কারায় রাত যাপন করবে এবং সকালে আর্মেনিয়ার উদ্দেশে যাত্রা পুনরায় শুরু করবে।’

উল্লেখ্য, ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় (ইপিসি)’র শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপীয় নেতারা আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে সমবেত হচ্ছেন। এই সম্মেলন আজ সোমবার শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান

আপডেট সময় : ০২:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬