ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় মণ্ডপ ঘিরে মেলা বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১ ২৬৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: আসন্ন দুর্গাপূজায় পুজা মণ্ডপ ঘিরে বা এর আশেপাশে কোনও ধরনের মেলা বসানো যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশের হিন্দু ধর্মের অনুসারিরা আগামী ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে দুর্গোৎসব উদযাপন করবেন।

সভায় জানানো হয়, এ বছর সারাদেশের ৩১,১৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সভায় জানানো হয়, পূজামণ্ডপের কাছাকাছি স্থানে অবস্থিত মসজিদগুলোয় আজান ও নামাজের সময় সকল ধরনের কর্মকাণ্ডে বিরতি রাখা হবে।

পূজা চলাকালীন সময় পুলিশি টহল জোরদার থাকবে। কোনও অপতৎপরতা চোখে পড়লে তাৎক্ষনিক ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। সভায়  পুলিশের আইজিসহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্গাপূজায় মণ্ডপ ঘিরে মেলা বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১