দেশে ফের ভূমিকম্প অনুভূত
- আপডেট সময় : ০২:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেলা ১ টা ৫৪ মিনিটের দিকে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্প স্থায়ী হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।
ভূমিকম্পে সাতক্ষীরায় মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরা জেলা থেকে মাত্র ২৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৩। ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির নিচে মাত্র ৯.৮ কিলোমিটার, যা অগভীর হওয়ার কারণে কম্পন বেশ জোরালোভাবে অনুভূত হয়েছে।
চলতি মাসের শেষ দিকে এসে বাংলাদেশে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত এসব ঘটনায় দেশে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জরুরি পরিস্থিতিতে সবাইকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এদিকে একদিন আগেই গত ২৫ ফেব্রুয়ারি রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলের যার মাত্রা ছিল ৫ দশমিক ১।
























খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন তারেক রহমান