নলছিটিতে তরমুজের বাম্পার ফলন
- আপডেট সময় : ০১:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৫২ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটিতে অসময়ের তরমুজের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকদের মুখে। বেশি লাভ হওয়ায় জেলায় তরমুজের আবাদ বেড়েছে। এতে বেকারত্ব ঘুচিয়েছেন অনেকে। কৃষি বিভাগ জানিয়েছে ফলন ভালো হওয়ায় অন্য মৌসুমে তরমুজ চাষে কৃষকদের উৎসাহিত করছেন তারা।
ঝালকাঠির নলছিটি উপজেলার কাঠিপাড়া গ্রামের যুবক আল আমিন ফকির। লেখাপড়া শেষ করে বেকারত্বের হতাশায় ভুগছিলেন তিনি। পরে কৃষি বিভাগের পরামর্শে ৫০ শতাংশ জমিতে আবাদ করেন ব্লাক সুইটস জাতের তরমুজ। প্রথমবারেই সফল হয়েছেন তিনি। এখন তাঁর ক্ষেতের মাচায় ঝুলছে শত শত রসালো ফল।
আল আমিন জানান, এ জাতের এই তরমুজ শীতের দুইমাস ছাড়া বছরের ১০ মাসই চাষ করা যায়। এ বছর তরমুজ থেকে খরচ বাদে এক লাখ টাকা আয় হবে বলে আশা তার।
এই তরমুজ চাষে অন্যান্য ফসলের চেয়ে খরচ কম এবং লাভ বেশি হওয়ায় নলছিটির অনেক বেকার যুবক এই চাষে আগ্রহী হচ্ছেন।
উপজেলার কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি বলছেন, অসময়ের এই তরমুজ চাষে আগ্রহীদের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।
নলছিটি উপজেলায় এ বছর পাঁচ হেক্টর জমিতে অসময়ের তরমুজ চাষ হয়েছে। আগামীতে আবাদ আরও বাড়বে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা।



























পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের স্পিকার কালিবাফের সাক্ষাৎ