ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের গড়া রেকর্ড ভাঙলেন উমরান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দ্রুত গতিতে বল করে আবারও রেকর্ড করলেন কাশ্মীরি ফাস্ট বোলার উমরান মালিক। সানরাইজার্স হায়দরাবাদের এই বোলার বৃহস্পতিবার (৫ মে) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৫৬.৯ কিলোমিটারে বোলিং করে তোলপাড় ফেলে দিয়েছেন। সব মিলিয়ে প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বল করলেন উমরান। পিছনে ফেললেন অনরিখ নোখিয়াকেও।

কিছুদিন আগেই উমরান মালিক জানিয়েছিলেন, ১৫৫ কিলোমিটার বা এর বেশি গতিতে বল করার ক্ষমতা রাখেন তিনি। বৃহস্পতিবার এর প্রমাণও দিলেন কাশ্মীরি এ পেসার। আইপিএলে দ্রুততম বলের নজির রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার শন টেটের। ২০১১ সালে রাজস্থানের হয়ে দিল্লির বিপক্ষে ঘণ্টায় ১৫৭ দশমিক ৭১ কিলোমিটার গতিতে সেই বল করেছিলেন তিনি। এদিন দিল্লির বিপক্ষেই নজির গড়লেন উমরান।

দিল্লির ইনিংসের শেষ ওভারে বল করতে এসেছিলেন উমরান। প্রথম বলটাই করেন ১৫৩ কিলোমিটার গতিবেগে। চতুর্থ বলটি ছিল ১৫৭ কিলোমিটার গতিবেগের। পঞ্চম বলে ১৫৬ কিলোমিটার গতিবেগ ছিল তার। এর আগেই একটি ওভারে ১৫৪ কিলোমিটার গতিবেগে বল করেছিলেন উমরান। শেষ ওভারের আগ পর্যন্ত সেটাই ছিল এ আইপিএলের সবচেয়ে দ্রুততম বল।

নিউজটি শেয়ার করুন

নিজের গড়া রেকর্ড ভাঙলেন উমরান

আপডেট সময় : ০৩:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২