ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পক্ষপাতিত্ব প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পক্ষপাতীত্বের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকালে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল জেলার আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় এ কথা বলেন তিনি।

‎এসময় তিনি আরও বলেন, ‘নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করতে হবে। সবকিছু খোলামেলাভাবে করবেন, কোনো লুকাছাপা নেই।’

‎নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে ও নেবে। কোনো ছোট দল, বড় দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নেই। সবাইকে সমান ভাবে ট্রিট করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে।

এসময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন,‘নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন, পক্ষপাতিত্ব করেছেন তা প্রমাণিত হয় তাহলে পরিনতি খুব খারাপ হবে। নির্বাচন কমিশন খুব কঠিন হবে এ ব্যাপারে।

‎আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, ‘দৃঢ়ভাবে কাজ করতে হবে। আপনি দৃঢ় থাকলে কেউ সুযোগ নেবে না। তবে শুধু বল প্রয়োগ নয়, মধ্যপন্থা অবলম্বন করতে হবে।’

‎পোস্টাল ভোটের ব্যাপারে তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটে কোনো ধরনের ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। পোস্টাল ভোটের ক্ষেত্রে ভোটারকে লাইভ ভেরিফিকেশন করে ভোট নিশ্চিত করতে হচ্ছে। ব্যালট যেখানে থাকবে, সেখানে একাধিক বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। উপস্থিত ছিলেন পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

পক্ষপাতিত্ব প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ১২:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬