ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাবিত করে পোশাক শিল্পের টিকে থাকা কঠিন হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাজেটে তৈরি পোশাক রপ্তানির ওপর উৎসে কর দ্বিগুণ করার প্রস্তাব এ শিল্পের টিকে থাকার সংগ্রামকে আরও কঠিন করবে বলে জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটি উৎসে কর ১ শতাংশ না করে আগামী পাঁচ বছর আগের হার দশমিক পাঁচ শতাংশে বহাল রাখার দাবি জানিয়েছে।

প্রস্তাবিত বাজেট নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানায় তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠনটি।

বিজিএমইএ জানায়, ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে পোশাক রপ্তানির উপর উৎসে কর শূন্য দশমিক ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এ শিল্পের জন্য প্রস্তাবিত এই কর হার ‘অত্যন্ত দুরুহ’ হয়ে উঠবে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান কচি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে পোশাক শিল্পে উৎসে কর বর্তমানে যে অবস্থায় রয়েছে, সে অবস্থায় রাখার বিষয়টি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সুবিবেচনায় রাখবেন। উৎসে কর ১ শতাংশ না করে আগামী পাঁচ বছর আগের হার দশমিক পাঁচ শতাংশে বহাল রাখার দাবি জানাচ্ছি।”

এর বাইরে পোশাক খাতের জন্য সহায়ক বিভিন্ন ক্ষেত্রে শুল্ক ও কর ছাড় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভূয়সী প্রশংসা করেছে বিজিএমইএ।

নিউজটি শেয়ার করুন

প্রস্তাবিত করে পোশাক শিল্পের টিকে থাকা কঠিন হবে

আপডেট সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২