ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউক প্লট বরাদ্দে দুর্নীতির তিনটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) এবং ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন এ মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। আদালতে উপস্থিত ছিলেন দুদকের আইনজীবীরাও।

পৃথক তিন মামলায় শেখ হাসিনা, তার পরিবারসহ আসামি করা হয় ৪৭ জনকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ধানমন্ডির সুধাসদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য লুকিয়ে মিথ্যা হলফনামা দিয়ে ও রাজউক বিধিমালা লঙ্ঘন করে প্লট নেন শেখ হাসিনা। এই প্লট নিতে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধা দিয়েছেন বলেও অভিযোগ আনা হয়।

এই তিন মামলায় শুরু থেকেই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন।

গত রোববার বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে তিন মামলায় রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।

এদিকে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় দেওয়া হবে এক ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০১:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫