ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতি ভুল: ভারত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের মাটিতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের তৎপরতা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সাম্প্রতিক এক প্রেস বিবৃতির পর দুই দেশের মধ্যে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ সরকারের বিবৃতিতে দাবি করা হয়, দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের নেতারা রাজনৈতিক কার্যালয় স্থাপন করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া দিল্লি প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ, পুস্তিকা বিতরণ এবং ভারত থেকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগও উত্থাপন করা হয়।

এই বিবৃতির প্রেক্ষিতে ভারত সরকারের পক্ষ থেকে দ্রুত প্রতিক্রিয়া জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল একই দিন এক বিবৃতিতে বলেন, ভারত সরকার এমন কোনো বাংলাদেশবিরোধী তৎপরতা সম্পর্কে অবগত নয় এবং ভারত তার ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয় না। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিকে ভুল বলেও অভিহিত করেন।

বাংলাদেশ সরকারের বিবৃতিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছিল যাতে কোনো বাংলাদেশি নাগরিক ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশবিরোধী তৎপরতা চালাতে না পারে এবং তা বন্ধে ভারত উপযুক্ত পদক্ষেপ নেয়। পক্ষান্তরে ভারত সেই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতি ভুল: ভারত

আপডেট সময় : ১১:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫