ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি টাকা খরচ করে র‌্যাব সদস্যদের নিষেধাজ্ঞা আরোপ করিয়েছে: হানিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি বিদেশে লবিষ্ট দিয়ে এবং টাকা খরচ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে র‌্যাব সদস্যদের নিষেধাজ্ঞা আরোপ করিয়েছে। তা প্রমাণিত। আজ শনিবার (৭ মে) দুপুরে গাজীপুরের হায়দরাবাদ এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টারের পুত্র যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আগামী মৃত্যুবার্ষিকীর আগেই শহীদ আহসান উল্লাহ মাস্টারের হত্যার বিচারের রায় কার্যকর করা হয়, সে ব্যাপারে আইন মন্ত্রণালয়ে দৃষ্টি আকর্ষণ করেন হানিফ।

এর আগে আওয়মী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

২০০৪ সালে নোয়াগা এক স্কুল মাঠে বিএনপি জামায়াতের কর্মী-সমর্থকদের গুলিতে শহীদ হন তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার।

নিউজটি শেয়ার করুন

বিএনপি টাকা খরচ করে র‌্যাব সদস্যদের নিষেধাজ্ঞা আরোপ করিয়েছে: হানিফ

আপডেট সময় : ০৫:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২