ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসি চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একযোগে পদত্যাগ করলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ অপর চার কমিশনার। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা নিজেদের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী চার কমিশনার হলেন- মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পান। পরে একই বছরের ২ জুন মু. মোহসীন চৌধুরী, ২৮ আগস্ট মো. আলী আকবর এবং ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ কমিশনার হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ জুলাই কমিশনার হিসেবে দায়িত্ব নেন মো. সাইফুদ্দিন।

এর আগে, গত মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুই সপ্তাহের মধ্যে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দেন।

পুঁজিবাজারে টানা দরপতন, আস্থার সংকট, বাজার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতির অভাব এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে ছিল বর্তমান কমিশন।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিভিন্ন সময় কর্মবিরতিসহ আন্দোলন করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে, সাধারণ বিনিয়োগকারীরাও তার পদত্যাগের দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

বিএসইসি চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

আপডেট সময় : ০১:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬