ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। বুধবার দিবাগত রাতে গাজা সিটির কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। প্রথমে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

আল শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গাজা সিটিতে একযোগে চারটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল কয়েকটি আবাসিক ভবন। হামলার পর ভবনগুলোতে আগুন ধরে গেলে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এ হামলা নিয়ে ইসরায়েলি বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ৮

আপডেট সময় : ১২:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬