বিমানবন্দরে আমিরাতগামীদের আরটি-পিসিআর টেস্ট ফি মন্ত্রণালয় দেবে: ইমরান
- আপডেট সময় : ০২:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ২৮৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত প্রতিবেদক: প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বিমানবন্দরে আমিরাতগামী প্রবাসী কর্মীদের কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট ফি’র ১৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করার ঘোষণা দিয়েছেন।
শনিবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশী প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স প্রেরণ করে। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে।
এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশী কর্মীদের বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্ধারিত ১,৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে, বলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত আবু জাফর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি।






















ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’: প্রধানমন্ত্রী