বিশৃঙ্খলাকারীদের দিকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের
- আপডেট সময় : ১০:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
যানবাহনে আগুন দেওয়া কিংবা ককটেল নিক্ষেপের মতো সহিংস পরিস্থিতি তৈরি হলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ রোববার (১৬ নভেম্বর) বিকেলে এক বেতার বার্তার মাধ্যমে তিনি নির্দেশনাটি দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপ-কমিশনারসহ তিন কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমি ওয়্যারলেসে বলেছি— যদি কেউ বাসে আগুন দেয়, ককটেল মেরে জীবননাশের চেষ্টা করে, তাকে গুলি করতে। আইনেই এ কথা বলা আছে। পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে পুলিশ তো বসে থাকতে পারে না।
গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ একই ধরনের নির্দেশনা দেওয়ার পর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ দিকে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুরুত্বপূর্ণ এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামীপন্থি বিভিন্ন সংগঠন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে— এমন আশঙ্কা থেকেই ডিএমপি কমিশনার এমন নির্দেশ দিয়ে থাকতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





















দেশীয় সম্পদ আহরণ বাড়ালে জ্বালানি সংকট মোকাবিলা সম্ভব: জ্বালানিমন্ত্রী