ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী লোকাল বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশ্বামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

পুলিশ জানায়, হবিগঞ্জের মাধবপুর থেকে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উদ্দেশে স্থানীয় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এছাড়া গুরুতর আহত হন ৮ জন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। এদিকে, ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল সরকার বলেন, আমাদের কাছে এখনো কোনো মরদেহ আসেনি। আহত ৬ জন এসেছে, তাদেরকে আমরা চিকিৎসা দিয়েছি। সবার অবস্থা আশংকামুক্ত।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪

আপডেট সময় : ০৪:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬