ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত তিনজনই খেলোয়াড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় তিন খেলোয়াড় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন, ডেভিন চ্যান্ডলার, ডি’শন পেরি এবং লাভেল ডেভিস। তারা তিনজনই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ‘আমেরিকান ফুটবল’ দলের সদস্য। খবর সিএনএন

প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড ট্রিপ শেষে ক্যাম্পাসে ফিরে আসা শিক্ষার্থীদের বাসে রোববার বিকেলে ওই হামলা চালানো হয়। ক্যাম্পাসের একটি পার্কিং গ্যারেজে যাওয়ার সময় শিক্ষার্থীদের বাসে গুলি চালায় হামলাকারী। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এ ঘটনায় এক সন্দেহভাজনকে হত্যা এবং বন্দুক ব্যবহারের অভিযোগে আটক করেছে পুলিশ।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্যাম্পাস পরিদর্শন করে বলেন, ‘আমি হতবাক যে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় এমন সহিংসতার সাক্ষী হলো।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের অন্যতম এই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়। র‌্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের তৃতীয় সেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে নানা মহলের মানুষ।

নিউজটি শেয়ার করুন

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত তিনজনই খেলোয়াড়

আপডেট সময় : ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২