ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান ভাষা দিবস কাল, পুস্পার্ঘ্যের জন্য প্রস্তুত শহিদ মিনার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরোদমে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে এখন বিরাজ করছে সাজ সাজ রব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চার শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীর নিরলস পরিশ্রমে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। তাঁদের নিপুণ রং-তুলির আঁচড়ে মূল বেদী পরিষ্কারের পাশাপাশি আলপনা আঁকার কাজ এগিয়ে চলছে।

শুধু মূল মিনার প্রাঙ্গণই নয়, আশপাশের দেওয়ালগুলোও সেজে উঠছে বাংলা বর্ণমালা ও ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস সংবলিত দৃষ্টিনন্দন গ্রাফিতিতে। লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের এই আয়োজন নির্বিঘ্ন করতে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি তিন স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শুক্রবার রাত থেকেই ফুলেল বিনম্র শ্রদ্ধায় মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনতার ঢল নামবে।

প্রস্তুতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মেহেরুন্নেসা ইতি বলেন, ‘আমরা চারুকলা অনুষদের ৫ শতাধিক শিক্ষার্থী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। ইতোমধ্যে লাইন টানার কাজ সম্পন্ন হয়েছে। এখন আজ এবং আগামীকাল রং করার কাজ চলবে। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি যাতে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আয়োজনটি সুন্দরভাবে শেষ করা যায়।’

একই অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিবেক কুমার বলেন, ‘আমরা সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। চারুকলা অনুষদের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন। আশা করছি আগামীকালের মধ্যেই আমাদের সম্পূর্ণ প্রস্তুতি শেষ হবে এবং সবকিছু যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হবে।’

কেবল মূল মিনারই নয়, আশপাশের দেওয়ালে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সংবলিত গ্রাফিতি তৈরির প্রস্তুতিও চলছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির কাজও চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মহান ভাষা দিবস কাল, পুস্পার্ঘ্যের জন্য প্রস্তুত শহিদ মিনার

আপডেট সময় : ১১:৪৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬