ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যাত্রাবাড়ী থানার আসাদুল হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (সোমবার, ১৮ আগস্ট) আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, ১৭ আগস্ট তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিউজটি শেয়ার করুন

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড

আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫