মাঠ দাবড়ে বেড়াবেন আফগান নারী ক্রিকেটাররা
- আপডেট সময় : ১২:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ৫২ বার পড়া হয়েছে
আফগান নারী ক্রিকেটাররা পাচ্ছেন খেলার অনুমতি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
তালেবানরা গত বছর আফগানিস্তান পুনর্দখলে নেয়। এরপর থেকে দেশটিতে নারীদের ওপর জারি করা হচ্ছে বিভিন্ন নিষেধাজ্ঞা। এতে থমকে যায় নারীদের খেলাধুলাও ।
আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখলের পর দেশটিতে শরিয়াহ আইন প্রচলন করে তালেবান সরকার। আর ইসলাম ও ইসলামিক আমিরাতের নিয়ম অনুযায়ী, নারীদের জন্য ক্রিকেটে বা এমন কোনো খেলাই বৈধ না, যেখানে নারীদের দেখা যায়। তাই পুরুষ ক্রিকেট দল তালেবান সরকারের সমর্থন পেলেও নারীরা অনুমতি পাননি।
তালেবান সরকারের ভাষ্য, ‘ক্রিকেটে অনেক সময় এমন পরিস্থিতি আসতে পারে, যেখানে কোনো নারী ক্রিকেটারের চেহারা ও শরীর ঢাকা থাকবে না। কিন্তু ইসলাম নারীদের এই অবস্থায় থাকা মানে না।’
কিন্তু আফগানিস্তানের নারী ক্রিকেটারদের বিষয়ে সিদ্ধান্ত নিতে তৎপর হয় আইসিসি। কারণ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা নারী ক্রিকেটের বিকাশের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বদ্ধপরিকর। আইসিসির নিয়ম অনুযায়ী, যে ১২টি দল পূর্ণ সদস্য, তাদের অবশ্যই নারী ক্রিকেট দল থাকতে হবে।
তাই আফগান নারী ক্রিকেটারদের বিষয়ে তালেবান সরকারের সঙ্গে আলোচনা করে আইসিসি। আর এ আলোচনায় নারীদের ক্রিকেটে ফিরিয়ে আনতে সম্মত হয়েছে তারা।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ক্রিকেট বন্ধ করায় আফগানিস্তানকে আইসিসির সদস্য পদ থেকে বাদ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, আফগান সরকারের প্রতিনিধি ও আইসিসির কার্যকরি কমিটি দোহাতে এক সভায় বৈঠকে বসে। সেখানে আফগান সরকারের প্রতিনিধি জানিয়েছেন আইসিসির সব নিয়ম মেনে নিতে তারা রাজি।
আইসিসির কার্যকরি কমিটির প্রধান ইমরান খোয়াজা জানিয়েছেন, ‘তালেবান সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে খুব ইতিবাচক আলোচনা হয়েছে। তারা জানিয়েছে, আইসিসির নিয়ম মেনে নারীদের ক্রিকেট শুরু করা হবে আফগানিস্তানে। শুরুতে কিছু সমস্যা হবে। কিন্তু বোর্ডের সঙ্গে সব রকম সহযোগিতা করা হবে। কার্যকরি কমিটি লক্ষ্য রাখবে, সরকার নিজের কথা রাখছে কি-না। আর সে বিষয়ে আইসিসিকে জানানো হবে।’


























হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন রোগী হাজার ছাড়াল