ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদায়ী অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে প্রথমবারের মতো তিন হাজার ডলার ছাড়িয়েছে।

বুধবার (১০ জুন) ২০২৫-২৬ অর্থবছরের মাথাপিছু আয় ও জিডিপিসহ অন্যান্য সূচকের সাময়িক হিসাব প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

এতে দেখা যায়, চলতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলার হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৩ লাখ ৬৮ হাজার ৪২০ টাকা। একইসঙ্গে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হারও খানিকটা বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের তুলনায় ৩ দশমিক ৪৯ শতাংশ বেশি।

এর আগে, গত ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৮২০ ডলার। আর জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৯৭ শতাংশ।

তবে চুড়ান্ত হিসাবে মাথাপিছু আয় ৫১ ডলার কমে দাঁড়ায় ২ হাজার ৭৬৯ ডলার। আর জিডিপি প্রবৃদ্ধি দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট কমে ৩ দশমিক ৪৯ শতাংশে নেমে আসে।

বর্তমানে দক্ষিণ এশিয়ায় মাথাপিছু আয়ের শীর্ষে রয়েছে মালদ্বীপ। দেশটিতে মাথাপিছু আয়ের পরিমাণ প্রায় ১৩ হাজার ৯২০ ডলার। আমাদের প্রতিবেশী দেশ ভারতে মাথাপিছু আয় ২ হাজার ৯৪০ ডলার এবং পাকিস্তানের মাথাপিছু আয় ১ হাজার ৫৮০ ডলার। সে হিসেবে বর্তমানে ভারত-পাকিস্তানের চেয়েও বাংলাদেশের মাথাপিছু আয় বেশি।

নিউজটি শেয়ার করুন

মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল

আপডেট সময় : ১০:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬