ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিনিরা উসকানি দিলে চরম জবাবের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে আপাতত কোনো জাহাজকে নিরাপত্তা দেয়া সম্ভব নয় : মার্কিন নৌবাহিনী

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পারস্য উপসাগরে বর্তমানে উত্তেজনা কিছুটা প্রশমিত থাকলেও যেকোনো মুহূর্তে পুনরায় সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো জাহাজের চলাচলে বাধা সৃষ্টি বা উসকানি প্রদান করে, তবে আবারও রণক্ষেত্র হয়ে উঠতে পারে এই অঞ্চল।

শুক্রবার (৮ মে) ইরানের একটি উচ্চপদস্থ সামরিক সূত্র দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজকে এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ ইরানের পারস্য উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ওই সামরিক সূত্রটি বলেন, ইরানি তেলবাহী ট্যাঙ্কারের বিরুদ্ধে আমেরিকান সন্ত্রাসীদের বৈরী আচরণের পর, ইরানের নৌবাহিনী পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ওই সূত্রটি নিশ্চিত করেছেন যে, কয়েক দফা গোলাগুলির পর বর্তমানে ওই অঞ্চলে কোনো নতুন সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, আপাতত সংঘর্ষ থেমেছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

শান্ত পরিস্থিতির মাঝেই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে সামরিক সূত্রটি আরও বলেন, আমেরিকানরা যদি আবারও পারস্য উপসাগরে প্রবেশের ধৃষ্টতা দেখায় কিংবা ইরানি জাহাজের জন্য কোনো সমস্যা সৃষ্টি করে, তবে তাদের আবারও অত্যন্ত কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। ফলে ওই অঞ্চলে পুনরায় সশস্ত্র সংঘাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা বিদ্যমান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরে ইরানি ট্যাঙ্কার এবং মার্কিন নৌবাহিনীর মধ্যে বেশ কয়েকবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, যা ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম অস্থির করে তুলেছে। সূত্র: তাসনিম

নিউজটি শেয়ার করুন

মার্কিনিরা উসকানি দিলে চরম জবাবের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০১:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬