ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে আবারো চার্চে গুলি, নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ৯০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি চার্চে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ই জুন) এ হামলার ঘটনা ঘটে। খবর দ্য নিউইয়র্ক টাইমস।

নগরীর পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, এটি ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল চার্চে ঘটেছে। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসাবে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, চার্চের ওয়েবসাইটে বলা হয়েছে, চার্চে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই এ হামলার হয়।

পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেন, হামলাকারী একাই চার্চে ঢুকে গুলি চালায়। এতে দুই জন নিহত হন। আহত আরও একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে আবারো চার্চে গুলি, নিহত ২

আপডেট সময় : ০১:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২