যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে ওমান সাগর কবরস্থানে পরিণত হবে: ইরান
- আপডেট সময় : ১০:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য এবং আইআরজিসি-র সাবেক কমান্ডার মোহসেন রেজাই ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করে বলেন, “আমরা মার্কিন সামরিক বাহিনীকে এই অবরোধ তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছি, নয়তো ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত হবে।” সেই সাথে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানের সামরিক বাহিনী যেকোনো ধরনের বর্ধিত সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
রেজাই মার্কিন এই নৌ অবরোধকে একটি “যুদ্ধকালীন পদক্ষেপ” হিসেবে বর্ণনা করে বলেছেন যে, এর মোকাবিলা করা তেহরানের বৈধ অধিকার। তিনি আরও সতর্ক করেন যে, আমেরিকা যত বেশিদিন ইরানের ওপর এই নৌ অবরোধ দীর্ঘায়িত করবে, বিশ্বজুড়ে দেশগুলোর ক্ষতির পরিমাণ ততটাই বাড়বে। উল্লেখ্য, গত ১৩ই এপ্রিল থেকে এই মার্কিন অবরোধ শুরু হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তাঁর শর্তে একটি শান্তি চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। এর জবাবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।
যুদ্ধ শেষ করার চলমান আলোচনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আইআরজিসি-র এই সাবেক কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্রকে এখন “কার্যত প্রমাণ করতে হবে যে তারা বিশ্বাসযোগ্য”। বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “এখন আমেরিকাকেই নিজেকে প্রমাণ করতে হবে। আমাদের সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখে দাঁড়িয়ে আছে, এবং একই সাথে কূটনীতিও অব্যাহত রয়েছে।” সূত্র: আলজাজিরা


























টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫