ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে নিহত এএসআই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ ২৫৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে নিহত এএসআ
রংপুরে মাদকসেবীকে ধরতে গিয়ে তাঁর ছুরিকাঘাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম নিহত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের সাহেবগঞ্জ এলাকায় গতকাল শুক্রবার রাতে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

নিহত এএসআই পিয়ারুলের বাড়ি লালমনিরহাটের মোগলহাটে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মধ্যরাতের দিকে গোপন খবরের ভিত্তিতে এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে। এ সময় পলাশ তাঁর কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। জরুরি ভিত্তিতে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল। আজ সেখানেই তিনি মারা যান। গতকাল রাতেই মাদকসেবী পলাশকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে নিহত এএসআই

আপডেট সময় : ০৭:৪১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১