ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালের চেয়ে আরও এগিয়ে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যাম্প ন্যুতে শনিবার রাতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের দুই গোলই আসে দ্বিতীয়ার্ধে। ৭০ মিনিটে প্রথম গোল করেন রাফিনিয়া। আর ৮৬ মিনিটে তার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় কাতালানদের।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। ২৩ মিনিটে ফেরান তোরেসের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়।

৪০ মিনিটে লামিন ইয়ামালের ক্রস থেকে পাওয়া সুযোগেও গোল করতে ব্যর্থ হন তোরেস। দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেছিলেন এরিক গার্সিয়াও, সেটিও লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করতে ব্যার্থ হন ইয়ামাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কাস রাশফোর্ডের নেওয়া ফ্রি-কিক ওসাসুনার গোলকিপার সার্জিও হেরেরা ঠেকিয়ে দেন।

অবশেষে ৭০ মিনিটে মাঝমাঠ থেকে পেদ্রির দুর্দান্ত দৌড় ও নিখুঁত পাসে সুযোগ পেয়ে নিচু করে নেওয়া শটে গোল করেন রাফিনিয়া। গোল হজমের পর কিছুটা সামনে উঠে আসে ওসাসুনা। তাতে আরও সুযোগ পায় বার্সেলোনা।

৮৬ মিনিটে জুল কুন্দের ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে রাফিনিয়ার সামনে এলে সহজ সুযোগ কাজে লাগান তিনি।

দুই গোলে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে বার্সেলোনা। এই জয়ের ফলে লিগে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল কাতালানরা।

১৭ ম্যাচে ৪৩ নিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ওসাসুনা।

নিউজটি শেয়ার করুন

রিয়ালের চেয়ে আরও এগিয়ে বার্সেলোনা

আপডেট সময় : ০২:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫